মৌলভীবাজার

মৌলভীবাজারে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ · সন্ধ্যা ৬:৩২ · ১৮৭ ভিউ

মৌলভীবাজারের রাজনগরে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করে চালক মোছাব্বিরকে হত্যার দায়ে ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মোছা. সামশাদ বেগম এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালে সংঘটিত এ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা ২০০৯ সালের ২৬৯ নম্বর মামলায় দণ্ডবিধির ৩৯৬ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন তাজুল ইসলাম, নুর উদ্দিন, ফরমুজ মিয়া, টিপু আহমেদ এবং পলাতক বশির মিয়া ও খুরশেদ মিয়া।

দীর্ঘদিন ধরে বিচারাধীন এ মামলার রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মৌলভীবাজার আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলা এ হত্যা মামলায় আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ২২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মামলাটির রায় ঘোষণা করা হয়েছে। আমরা আশা করি, এ রায়ের মধ্য দিয়ে নিহত ব্যক্তির পরিবার ন্যায়বিচার পাওয়ার পথে এগিয়ে যাবে।

সম্পর্কিত সংবাদ