মৌলভীবাজার

হাজীপুরে বালু উত্তোলন: একজনকে ৫০ হাজার টাকা জরিমানা, মামলার নির্দেশ

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক · বুধবার, ১১ নভেম্বর ২০২৬ · সন্ধ্যা ৭:৪৫ · ১৯৬ ভিউ

মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে সালমান মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় আরও ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে বিলেরপাড় এলাকার সুলতান মিয়া ওরফে পাখির ছেলে সালমান মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত থাকার অভিযোগে আরও ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস জানান, অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্পর্কিত সংবাদ