প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জে যাচ্ছেন।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, বিএনপি’র চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা সদরে আয়োজিত ক্রীড়া উৎসবে যোগদান করবেন এবং সেখানে খেলাধুলা উপভোগ করবেন ও বক্তব্য দেবেন।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান জাগো নিউজকে, আগামী ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান সুনামগঞ্জে আসছেন, এটা নিশ্চিত করা হয়েছে। তিনি সুনামগঞ্জে এসে জেলা শহরের স্টেডিয়ামে সুনামগঞ্জের ঐতিহ্যবাহী নানা খেলা উপভোগ করবেন। একইসঙ্গে সুনামগঞ্জ সদর উপজেলার ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিরও উদ্বোধন করবেন।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বশেষ ২০০৪ সালে সুনামগঞ্জে এসেছিলেন। শহরের পুরাতন বাসস্টেশনে সমাবেশও করেছিলেন তিনি। পরে নৌ-পথে সুনামগঞ্জ-১ আসনের তৎকালীন সংসদ সদস্য নজির হোসেনের (প্রয়াত) আমন্ত্রণে ওই নির্বাচনী এলাকার টেকেরঘাট ও জামালগঞ্জে দুটি পৃথক সমাবেশে বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান।
