সিলেট

গোলাপগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · রবিবার, ২২ নভেম্বর ২০২৬ · রাত ৯:৩৭ · ১৩৮ ভিউ

সিলেটের গোলাপগঞ্জে পুলিশের অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ২২ হাজার ৩০০ টাকাসহ রাসেল আহমদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বিকেল ৫টার দিকে পৌর সদরের উত্তর রণকেলী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুমন কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় রাসেল আহমদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ২২ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রাসেল আহমদ গোলাপগঞ্জ পৌরসভার রণকেলী এলাকার নানু মিয়ার ছেলে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছবেদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে।

সম্পর্কিত সংবাদ