সিলেট

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · রবিবার, ২২ নভেম্বর ২০২৬ · রাত ৮:৪৮ · ২০০ ভিউ

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে মো. এনামুল হক সভাপতি, বদরুল আমিন সাধারণ সম্পাদক এবং লিটন মিয়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় স্থানীয় চরার বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সাধারণ সভায় পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।

সংগঠনের সদ্য সাবেক আহ্বায়ক আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৫ নং উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মাস্টার ফয়জুর রহমান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ইমাম সমিতির সেক্রেটারি নুরুজ্জামান নোমানী। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মাস্টার মোহাম্মদ ইনতাজ আলি, উপদেষ্টা খসরুজ্জামান খসরু, কাজি হেলাল আহমদ, সাচ্ছা মিয়া, ইমরান আহমদ ও গোলাম মোস্তফা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে ইউনিয়ন চেয়ারম্যান মাস্টার ফয়জুর রহমান বলেন, ছাত্রসমাজই একটি অঞ্চলের পরিবর্তনের মূল চালিকাশক্তি। উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ এলাকার শিক্ষা বিস্তার এবং সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি প্রত্যাশা করি।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে এবং উত্তর রণিখাই অঞ্চলের শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পর্কিত সংবাদ