গণমাধ্যম

সাংবাদিক তুহিনুল হক তুহিনের মৃত্যুতে বৃহত্তর সিলেট প্রেসক্লাবের শোক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ · রাত ৯:২৮ · ২৩৮ ভিউ

বাংলা ট্রিবিউনের সাবেক সিলেট বিভাগীয় প্রতিনিধি ও অভিজ্ঞ সাংবাদিক তুহিনুল হক তুহিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বৃহত্তর সিলেট প্রেসক্লাব।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে সিলেট নগরের সাদারপাড়ায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তুহিনুল হক তুহিন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বয়স হয়েছিল ৩৭ বছর।

মঙ্গলবার এশার নামাজের পর তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাঁকে সমাহিত করা হয়েছে।

তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়ে বৃহত্তর সিলেট প্রেসক্লাবের নেতৃবৃন্দরা এক শোকবার্তায় বলেন, ‘তুহিনুল হক তুহিন ছিলেন অত্যন্ত সাহসী, বস্তুনিষ্ঠ ও পেশাদার সাংবাদিক। সিলেটের সাংবাদিকতা জগতে তাঁর অবদান অনস্বীকার্য। মাঠপর্যায়ে কাজের মাধ্যমে তিনি সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। তাঁর অকালপ্রয়াণ সাংবাদিকতা অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং মহান আল্লাহর কাছে তাঁর রুহের মাগফিরাত কামনা করি।’

দুই দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন তুহিনুল হক তুহিন। দীর্ঘ কর্মজীবনে তিনি সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, জনদুর্ভোগ ও জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে সংবাদ পরিবেশন করেছেন। বিভিন্ন গণমাধ্যমে কাজের মাধ্যমে তিনি পেশাদার সাংবাদিক হিসেবে পরিচিতি অর্জন করেন।

তাঁর মৃত্যুতে সিলেটের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শোকবার্তায় বৃহত্তর সিলেট প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ শোক কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।

সম্পর্কিত সংবাদ