অপরাধ

শ্রীমঙ্গলে ১২৫ পিস ইয়াবাসহ আটক ১

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · সোমবার, ১১ নভেম্বর ২০২৪ · রাত ৯:১৬ · ১২৪ ভিউ

মৌলভীবাজার প্রতিনিধি
জেলার শ্রীমঙ্গলে ১২৫ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার ভোররাতে উপজেলার ভুনবীর ইউনিয়নের আলিশারকুল গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় আলিশারকুল গ্রামের মো. ইউনুস মিয়ার ছেলে মাদক কারবারী মোঃ রুহুল আমিন টুকুকে (৩৫) ১২৫ পিছ ইয়াবাসহ আটক করা হয়।

মৌলভীবাজারের পুলিশ সুপার এম, কে, এইচ জাহাঙ্গীর হোসেনের সার্বিক দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমানের তদারকীতে এবং অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম’র নেতৃত্বে ফোর্সসহ এই অভিযান পরিচালনা করা হয়।

সম্পর্কিত সংবাদ