সিলেট

সিলেটে অবৈধ অস্ত্র ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ · রাত ১০:০৫ · ২৩৪ ভিউ

সিলেটের জালালাবাদ থানা পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবা, একটি সুইচ গিয়ার চাকু, একটি ধারালো চাকু ও একটি রামদাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৩টা ৫০ মিনিটে জালালাবাদ থানাধীন বড়গুল ওরফে ভাটারগুল এলাকার আব্দুল করিমের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) নুর উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ওই বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় আব্দুল কাদিরের শয়নকক্ষ থেকে ৪০ পিস ইয়াবা, একটি সুইচ গিয়ার চাকু, ২১ ইঞ্চি লম্বা একটি ধারালো চাকু এবং ৩৪ ইঞ্চি লম্বা একটি রামদা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— আব্দুল কাদের প্রকাশ কাদির (৩৪), পিতা আব্দুল করিম, সাং বড়গুল, ভাটারগুল, ৩৭ নম্বর ওয়ার্ড, থানা জালালাবাদ, জেলা সিলেট এবং ময়নুল হোসেন (২৫), পিতা জফর আলী, স্থায়ী ঠিকানা হরিশ্যাম, পশ্চিম গৌরিপুর ইউনিয়ন, থানা বালাগঞ্জ, জেলা সিলেট। তিনি বর্তমানে সিলেটের এয়ারপোর্ট থানাধীন দুসকি এলাকায় সাজিদ উদ্দিনের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

এ ঘটনায় জালালাবাদ থানায় মামলা রুজু করা হয়েছে। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক)/৪১ এবং দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর ১৯(এফ) ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, আটক দুজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ