সুনামগঞ্জ

ছাতকের ইসলামপুরে চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি পথসভা

ছাতক প্রতিনিধি
ছাতক প্রতিনিধি
প্রতিবেদক · সোমবার, ৯ নভেম্বর ২০২৬ · রাত ৯:৫৬ · ১৬৭ ভিউ

সুনামগঞ্জের ছাতক উপজেলার ১ নম্বর ইসলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ কামরুল ইসলামের নির্বাচনি পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সৈয়দাবাজ গ্রামে এ পথসভার আয়োজন করা হয়।

আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং তুফাজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ কামরুল ইসলাম।

এ সময় বক্তব্য দেন বাতির আলী, আত্তর আলী, শহিদ মিয়া, মইনুদ্দীন, জসিম উদ্দীন, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তসকির আলী, যুবদল নেতা রজব আলী, শাইদ আলম ও জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।

পথসভায় বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তাঁরা নির্বাচনে নিজেদের মতামত ও অবস্থানের কথাও জানান।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ কামরুল ইসলাম এলাকাবাসীর সহযোগিতা ও সমর্থন কামনা করেন। তিনি নির্বাচিত হলে এলাকার মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পর্কিত সংবাদ