সিলেট

সিলেটে ১৯ বিজিবির অভিযান: কসমেটিকস ও মহিষসহ সাড়ে ৯ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · সোমবার, ৯ নভেম্বর ২০২৬ · রাত ৮:১৭ · ১৭৪ ভিউ

সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় কসমেটিকস, খাদ্যপণ্য ও মহিষসহ ৯ লাখ ৫০ হাজার ৫০০ টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৯ নভেম্বর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর আভিযানিক দল এসব পণ্য জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা আনুমানিক ১১টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়নের সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগারখাল এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারিদের ফেলে যাওয়া মালিকবিহীন অবস্থায় ১০০টি ভারতীয় স্কিন সানরাইজ ক্রিম, ১০০টি নিভিয়া সফট ক্রিম, ১৭০টি বডি স্প্রে, ৯০ কেজি জিরা ও ২৫০ কেজি চিনি জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৬০ হাজার ৫০০ টাকা।

অন্যদিকে, একই দিন পৃথক তথ্যের ভিত্তিতে জৈন্তাপুর বিওপির একটি বিশেষ টহলদল জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় তিনটি ভারতীয় মহিষ জব্দ করা হয়। মহিষগুলোর আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৯০ হাজার টাকা।

দুই অভিযানে জব্দ করা পণ্যের সর্বমোট সিজার মূল্য ৯ লাখ ৫০ হাজার ৫০০ টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা মালামাল শুল্ক কার্যালয়ে (কাস্টমস) জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত সংবাদ