সিলেট

পুলিশের এএসআই নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ২ হাজার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ · রাত ৯:৪২ · ১৬৮ ভিউ

ক্যাডেট এএসআই (নিরস্ত্র) অব পুলিশ নিয়োগ ২০২৬-এর লিখিত, মনস্তত্ত্ব, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন দুই হাজার জন প্রার্থী। মঙ্গলবার (৩ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

জানা গেছে, ২০২৬ সালের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে লিখিত, মনস্তত্ত্ব, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার ফলের ভিত্তিতে জেলাভিত্তিক শূন্যপদের বিপরীতে প্রাথমিকভাবে দুই হাজার জন প্রার্থীকে সুপারিশ করা হয়েছে। পাশাপাশি অপেক্ষমাণ প্রার্থীদের তালিকাও প্রকাশ করা হয়েছে।

উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপ হিসেবে ঢাকার রাজারবাগে অবস্থিত কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য পরীক্ষার বিস্তারিত সময়সূচি যথাসময়ে বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে প্রার্থীর নির্দিষ্ট মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ