হবিগঞ্জ

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ীর মৃত্যু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ · রাত ৮:৫১ · ১৬২ ভিউ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সবজি ব্যবসায়ী মো. মকসুদ আলী (৩৫) শায়েস্তাগঞ্জের অলিপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ১১টায় অলিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মকসুদ আলী উপজেলার ধলাইপাড়া (চন্দনা) বড়বাড়ি এলাকার মো. হরমুজ আলীর ছেলে। তিনি চুনারুঘাট পৌর বাজারে সবজি ব্যবসা করতেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।

সম্পর্কিত সংবাদ