অপরাধ

সিলেটে ভারতীয় কিসমিসের চালানসহ আটক ১

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ · সন্ধ্যা ৬:৫০ · ১২৬ ভিউ

নিজস্ব প্রতিবেদক
সিলেটে ভারতীয় কিসমিসের চালানসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৬০টি প্যাকেটে ৩০ কেজি কিসমিস উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।

সোমবার (১৮ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, রোববার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিমানবন্দর এলাকার বড়শলা বাইপাস পয়েন্ট সংলগ্ন সড়ক থেকে মনির হোসেন নামের ওই ব্যক্তিকে আটক করে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

আটক মনির হোসেন মাদারীপুর জেলার শিবচর থানার কাদিপুর গ্রামের ইউনুছ মাতবরের ছেলে।

আটক মনির হোসেনের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ( মিডিয়া ) মোহাম্মদ সাইফুল ইসলাম।

সম্পর্কিত সংবাদ