হবিগঞ্জ

হবিগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ · রাত ১০:৫১ · ১৬৬ ভিউ

হবিগঞ্জ ৫৫ বিজিবি’র অভিযানে কাভার্ড ভ্যানসহ ভারতীয় জিরা, কাভেরী মেহেদীসহ একটি চোরাচালান জব্দ করা হয়েছে। মঙ্গলবার (নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, একটি নির্দিষ্ট কাভার্ড ভ্যানে ভারতীয় অবৈধ মালামাল পরিবহন করা হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি অভিযানে নামে। এ সময় মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অস্থায়ী চেকপোস্ট পরিচালনাকালে কাভার্ড ভ্যানের চালক সড়কের পাশে গাড়ি ফেলে পালিয়ে যায়। এরপর কাভার্ড ভ্যানটি তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা ও কাভেরী মেহেদী উদ্ধার করা হয়। চোরাচালানে ব্যবহৃত ভ্যানসহ সকল মালামাল জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮ লাখ ৪৬ হাজার ৪শ টাকা।

এ ঘটনায় যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে আটককৃত জিরা, মেহেদী ও কাভার্ড ভ্যানটি কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, সীমান্তের নিরাপত্তা রক্ষা, মাদকের অনুপ্রবেশ প্রতিরোধ এবং সকল ধরনের চোরাচালান দমনে বিজিবি সর্বদা তৎপর। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ