সুনামগঞ্জ

জগন্নাথপুরে পুলিশি অভিযানে ৭ আসামী গ্রেফতার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ · সন্ধ্যা ৭:১৫ · ১৯৬ ভিউ

জগন্নাথপুর প্রতিনধি
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ফৌজদারীসহ নিয়মিত মামলায় ৭ আসামীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আসামীদের গ্রেফতার করা হয়।

গ্রফতারকৃত আসামীরা হলেন উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে অনন্ত গোলাম আলীপুর গ্রামের মৃত নূর উল্লার ছেলে কাজল মিয়া (৫০) ও ছুনু মিয়া (৪০), আফজাল মিয়ার ছেলে শাহিনুর মিয়া (২৫), কাজল মিয়ার ছেলে আলমগীর মিয়া (৩০), মারফত মিয়ার ছেলে ইসলাম উদ্দিন (২৫), আব্দুন নূরের ছেলে দিদার আলম (২০ ও আব্দুন নূরের স্ত্রী শারবান বেগম (৪০)।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, গ্রেফতারকৃত আসামীদের রোববার (২৪ নভেম্বর) সুনামগঞ্জে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ