সিলেট

সিলেট বোর্ডে এইচএসসির ফলাফলে অবনতি, কমেছে পাসের হার ও জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ · রাত ৮:৫৬ · ১৭০ ভিউ

সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে গত বছরের তুলনায় অবনতি হয়েছে। পাসের হার ও জিপিএ-৫—দুই সূচকেই পিছিয়েছে বোর্ডটি।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়। বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এ বছর সিলেট বোর্ডে পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। গত বছর এ হার ছিল ৫১ দশমিক ৮৬ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে শূন্য দশমিক ৯৬ শতাংশ।

এ বছর সিলেট বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২০৪ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ১ হাজার ৬০২। সে হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৩৯৮ জন।

পাসের হার ও জিপিএ-৫—উভয় ক্ষেত্রেই নিম্নমুখী ফলাফল সিলেট বোর্ডের শিক্ষার মান ও পরীক্ষার প্রস্তুতি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সম্পর্কিত সংবাদ