ক্যাম্পাস

শাহ খুররম ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা মুস্তাকিম আলী শাহ স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · বুধবার, ২২ জুলাই ২০২৬ · ১২:০৬ এএম · ২১০ ভিউ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগর শাখার অধীন শাহ খুররম ডিগ্রি কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাকিম আলী শাহকে সংগঠনের সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) সিলেট মহানগর ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক খায়রুল হুদা আকিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে মুস্তাকিম আলী শাহর বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এতে আরও বলা হয়, ছাত্রদলের কোনো পর্যায়ের নেতা-কর্মীকে বহিষ্কৃত নেতা মুস্তাকিম আলী শাহর সঙ্গে সাংগঠনিক কোনো ধরনের সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ সিদ্ধান্ত সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সাদীপ জ্যোতি এবং সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান অনুমোদন করেছেন।

সম্পর্কিত সংবাদ