সিলেটের বস্তুনিষ্ঠ সংবাদ ও জনমানুষের আস্থার প্রতীক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘একুশে সিলেট’ সাফল্যের সাথে ৪ বছর পূর্ণ করে ৫ বছরে পদার্পণ করতে যাচ্ছে। এই মাইলফলককে স্মরণীয় করে রাখতে এবং সংবাদ সংগ্রহে আরও গতিশীলতা আনতে সিলেট বিভাগের সকল জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে নতুন করে প্রতিনিধি নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
নিয়োগের ক্ষেত্রসমূহ:
জেলা প্রতিনিধি (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ), উপজেলা প্রতিনিধি (সিলেট বিভাগের সকল উপজেলা) এবং ক্যাম্পাস প্রতিনিধি (বিভাগের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়)।
বর্তমান প্রতিনিধিদের জন্য বিশেষ জরুরি বিজ্ঞপ্তি:
একুশে সিলেট-এর নতুন কর্মপরিকল্পনা ও প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে বর্তমানে কর্মরত সকল প্রতিনিধিদের পরিচয়পত্র (ID Card) বাতিল ঘোষণা করা হলো। যারা বর্তমানে পরিচয়পত্র বহন করছেন, তাদের দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট অফিসে পরিচয়পত্র জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো। জমা প্রদানকৃত কার্ডধারীদের কাজের দক্ষতা ও নিয়মিত সংবাদ প্রেরণের বিষয়টি বিবেচনা করে কর্তৃপক্ষ পরবর্তীতে পুনরায় নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করবে।
আবেদনের যোগ্যতা:
সাংবাদিকতা পেশার প্রতি আগ্রহ ও সংবাদের প্রাথমিক ধারণা থাকতে হবে, শুদ্ধ ভাষায় সংবাদ লিখনে পারদর্শী হতে হবে, স্মার্টফোন ব্যবহার এবং ইন্টারনেটে সংবাদ প্রেরণে দক্ষ হতে হবে, শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি (বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থী হতে হবে) এবং সৃজনশীল ও কঠোর পরিশ্রমী হতে হবে।
আবেদন প্রক্রিয়াকরণ:
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV), জাতীয় পরিচয়পত্রের কপি, শিক্ষাগত যোগ্যতার সনদ এবং সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ সরাসরি অফিস অথবা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের ঠিকানা:
মিরাবাজার, সিলেট-৩১০০।
ই-মেইল: ekusheysylhet.news@gmail.com
যোগাযোগ: ০১৭ ৯৬৬ ১১ ৩৯০, ০১৭ ৭২৪ ৩৩ ৩৬৮
কর্তৃপক্ষ,
একুশে সিলেট।
