প্রেস বিজ্ঞপ্তি

আইসিইউতে বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · বুধবার, ১৯ আগস্ট ২০২৬ · সন্ধ্যা ৭:২৪ · ১৯৫ ভিউ

সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পাঁচবারের নির্বাচিত সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক অসুস্থ হয়ে সিলেট নগরীর নয়াসড়কস্থ মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তার দ্রুত সুস্থতা কামনায় দেশ-বিদেশে অবস্থানরত আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাওয়া হয়েছে।

পরিবারের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের শারীরিক অবস্থার উন্নতির জন্য সবার কাছে মহান আল্লাহর দরবারে আন্তরিকভাবে দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।

মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করে পরিবারের মাঝে ফিরিয়ে দেন—এই প্রার্থনা সবার।

প্রেস বিঞ্জপ্তি

সম্পর্কিত সংবাদ