সিলেট

বন্দরবাজারে অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেল উত্তরা সিলগালা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ · রাত ৮:০৬ · ১৯১ ভিউ

সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ‘হোটেল উত্তরা’ নামে একটি আবাসিক হোটেল সিলগালা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে হোটেলটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বন্দরবাজার এলাকার হোটেল উত্তরা আবাসিকে অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগের পরিপ্রেক্ষিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের পর হোটেলটি সিলগালা করে দেওয়া হয়েছে।

তবে অভিযানের সময় কাউকে আটক করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সংশ্লিষ্টরা জানান, নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এর আগেও প্রশাসনের পক্ষ থেকে অভিযান ও ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু অভিযান নয়, অভিযোগের ভিত্তিতে এবার হোটেল সিলগালার মতো পদক্ষেপও নেওয়া হচ্ছে।

এর আগে গত জুন মাসে নগরীর তালতলা এলাকার রহমানিয়া বোডিং ও ছাদী গেস্ট হাউজও একই ধরনের অভিযোগে সিলগালা করা হয়েছিল।

সম্পর্কিত সংবাদ