প্রেস বিজ্ঞপ্তি

দীঘলবাকে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · সোমবার, ২৭ জুলাই ২০২৬ · রাত ৮:৩০ · ১৮৬ ভিউ

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ৪নং দীঘলবাক ইউনিয়ন শাখার উদ্যোগে এবং মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের হোসেনপুর এলাকার সোহেল মিয়ার বাড়িতে অনুষ্ঠিত এ ক্যাম্পে এলাকার বিপুলসংখ্যক নারী, পুরুষ ও প্রবীণ রোগী অংশ নেন। তারা চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় পরামর্শ এবং চোখের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সুযোগ গ্রহণ করেন।

আয়োজকদের মতে, দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন হয় এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখা হবে।

তারা আরও জানান, কর্মসূচি সফল করতে যারা সার্বিকভাবে সহযোগিতা, শ্রম ও সময় দিয়েছেন এবং চিকিৎসাসেবা গ্রহণের মাধ্যমে এ আয়োজনকে সফল করেছেন, তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

ক্যাম্পেইনের সমাপনীতে দেশ, জাতি এবং সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মহান আল্লাহ তাআলার কাছে এ মানবিক উদ্যোগ কবুল হওয়া এবং সংশ্লিষ্টদের সেবাকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করার প্রার্থনা করা হয়।

সম্পর্কিত সংবাদ