মৌলভীবাজার

কমলগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ · সন্ধ্যা ৭:২৬ · ১৭৪ ভিউ

কমলগঞ্জ প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে পুকুরে ডুবে ছাদিয়া বেগম (৬) নামে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে। শিশু ছাদিয়া আদমপুর এলাকার নইনারপার গ্রামে মো. কালন মিয়ার মেয়ে।

ছাদিয়ার মা আরজা বেগম বলেন, বাসায় তরকারীর ময়লাগুলো বাহিরে ফেলতে যায়। আমি ঘরের অন্যন্য কাজ করি এরমধ্যে ছাদিয়াকে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেলে অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তার চুল ভেসে থাকতে দেখি। পুকুর থেকে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডা. কনক সিংহ বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

সম্পর্কিত সংবাদ