পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিরাই পৌরবাসীসহ দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের পবিত্র ঈদের আন্তরিক ও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন দিরাই পৌরসভার ০২ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী সুরঞ্জিত সূত্রধর।
আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “কোরবানির মহান আদর্শ ও ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে প্রতিবছর ফিরে আসে। এই ঈদ কেবল আনন্দের উৎসব নয়, বরং ত্যাগের এক মহান শিক্ষা। কোরবানি আমাদের শেখায় কীভাবে নিজের অহংকার ও স্বার্থকে বিসর্জন দিয়ে মানুষের কল্যাণে কাজ করতে হয়।”
তিনি আরও বলেন, “দিরাই পৌরসভার ০২ নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং বৈষম্যহীন আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। পবিত্র ঈদুল আজহার এই আনন্দঘন মুহূর্তে আমি ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। আসুন, আমরা সবাই মিলে কোরবানির প্রকৃত শিক্ষাকে বুকে ধারণ করে একটি সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ সমাজ বিনির্মাণে এগিয়ে আসি।”
শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে এবং পরিবেশ পরিচ্ছন্ন রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপনের উদাত্ত আহ্বান জানান। বিঞ্জপ্তি
Leave a Reply