সর্বশেষ :
দিরাইয়ে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী সুরঞ্জিত সূত্রধর ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম ফেসবুকে অপপ্রচার: ছাত্রদল নেতা মিজান উদ্দিনের থানায় জিডি “মৃত্যুর আগে একবার তারেক রহমানকে দেখতে চাই” জৈন্তাপুরে মানবপাচার চক্রের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৪ সিলেটে হামের ভয়াল থাবা, মৃত্যু ৫০ ছাড়িয়ে বাংলাদেশ দ্রুতই সবুজ-টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হবে: প্রধানমন্ত্রী উন্নয়ন অগ্রযাত্রায় ২০ বছর ধরে নিরলস ভূমিকা রাখছে দৈনিক সবুজ সিলেট রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী হারিছ চৌধুরীর স্মৃতিধন্য বিদ্যাপীঠের নতুন ভবন উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি

পরীমণির ৩০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

পরীমণির ৩০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

একুশে বিনোদন
অভিনয় থেকে আড়লে থাকলেও হঠাৎ করেই সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন অভিনেত্রী পরীমণি। নতুন একটি ভিডিও পোস্ট করে ভক্তদের চমকে দিয়েছেন তিনি।

২০২৪ সালে রঙিলা কিতাব সিরিজে অভিনয়ের মাধ্যমে প্রশংসা কুড়ালেও এরপর পরীমণিকে নতুন কোনো কাজে দেখা যায়নি। ব্যক্তিগত জীবন নিয়েও ছিল নীরবতা। তবে সেই নীরবতা ভেঙে গতকাল রাতে নিজের ফেসবুকে ৩০ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন তিনি, যা প্রকাশের পরপরই নেটদুনিয়ায় ছড়িয়ে পরে।

ভিডিওটিতে সুইমিংপুলে সাঁতারের পোশাকে দেখা গেছে পরীকে। মাত্র ২০ ঘণ্টার মধ্যেই ভিডিওটির ভিউ ছাড়িয়েছে ১৬ লাখ। এতে প্রতিক্রিয়া এসেছে ৪৬ হাজারের বেশি এবং মন্তব্য জমা পড়েছে ৮ হাজারেরও বেশি।

ভিডিওতে পরীর লুকের প্রশংসা করেছেন অনেক ভক্ত। কেউ তাকে ‘বাংলার লেডি সুপারস্টার’ বলে আখ্যা দিয়েছেন, আবার কেউ আগুনের ইমোজি দিয়ে ভালোবাসা প্রকাশ করেছেন। তবে কিছু নেতিবাচক মন্তব্যও এসেছে পোশাক নিয়ে, যার একটির জবাবে সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন পরী নিজেই।

সবশেষ পরীমণিকে দেখা গেছে কলকাতার ‘ফেলুবক্সী’ সিনেমায়। এ ছাড়া সম্প্রতি তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘শাস্তি’ সিনেমায় চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘ডোডোর গল্প’ সিনেমাটি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff