কৃষক শ্রমিক সমবায় সমিতি’র আত্মপ্রকাশ

কৃষক শ্রমিক সমবায় সমিতি’র আত্মপ্রকাশ

একুশে সিলেট ডেস্ক

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার দাউদপুর ইউনিয়নের বাসিন্দাদের সম্মিলিত উদ্যোগে আত্মপ্রকাশ করেছে নতুন অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘কৃষক শ্রমিক সমবায় সমিতি’। রোববার রাতে দাউদপুর পশ্চিমপাড়ায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণের উপস্থিতিতে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে সংগঠনের কার্যকরী কমিটি, কার্যকরী সদস্য ও সাধারণ সদস্যদের মাঝে সমিতির ফরম বিতরণ করা হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নবগঠিত কমিটির তালিকা প্রকাশ করা হয়।

প্রতিষ্ঠাকালীন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বদরুল ইসলাম বদর এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শরিফুজ্জামান রিপন। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. জয়নুর আহমদ। এছাড়া গ্রামের পাঁচজন মুরুব্বিকে উপদেষ্টা করে ১০৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য পদে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুর নুর, সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলী, অর্থ সম্পাদক সলিম আহমদ সলু, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শিপন চন্দ্র, শিক্ষা ও ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক রাহাত আহমদ, দপ্তর সম্পাদক মো. জামাল উদ্দিন, প্রচার সম্পাদক মো. লিমন আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাহমদ আলী, যুব ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. নুরুজ্জামান লিমন, পাঠাগার, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহিম, মহিলা বিষয়ক সম্পাদিকা রোকিয়া বেগম, ধর্ম বিষয়ক সম্পাদক মো. ছওয়াব আলী, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মজনু মিয়া এবং আইসিটি বিষয়ক সম্পাদক মঈনুল ইসলাম।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, ‘কৃষক শ্রমিক সমবায় সমিতি’ একটি নিরপেক্ষ, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করবে। এর মাধ্যমে দেশ ও প্রবাসের মধ্যে একটি কার্যকর সংযোগ স্থাপন করে অসহায় কৃষক-শ্রমিকদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই সমিতি দাউদপুর ইউনিয়নের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff