সর্বশেষ :
এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা শ্যালিকার গোপন ভিডিও করে ব্ল্যাকমেইল, অতঃপর… সুনামগঞ্জে পেট্রোল মজুদ রাখায় ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা যেভাবে গ্রেফতার হলেন হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল, ভারতের বিবৃতি ওসমান হাদির হত্যাকারী ফয়সালসহ ২ জন পশ্চিমবঙ্গে গ্রেফতার সিলেটে সাংবাদিকের বাসায় ডাকাতি, লুটপাট : গ্রেফতার নেই বরযাত্রীদের ক্ষোভে সামনে এলো দুর্ভোগ: বালাগঞ্জে টলাখালি নদীতে নেই সেতু দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও রাতের অভিযানে জকিগঞ্জে ইয়াবার বড় চালান জব্দ, আটক ৩

এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা

এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা

একুশে সিলেট ডেস্ক

সিলেটের কৃতি শিক্ষার্থী শেখ মাহজাবিন তারানা স্নেহা সারা দেশের বিভিন্ন বিভাগের প্রতিযোগীদের পেছনে ফেলে “এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড” প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে স্কুল গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর হোটেল হলিডে ইন, তেঁজগাঁও-এ আয়োজিত গ্র্যান্ড ফাইনালে দেশের সেরা পাঁচ প্রতিযোগীর মধ্যে কোরআন তেলাওয়াত, হামদ-নাত এবং ইসলামী জ্ঞানভিত্তিক এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিচারক মণ্ডলীর সিদ্ধান্তে শেখ মাহজাবিন তারানা স্নেহাকে প্রথম বিজয়ী ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বিজয়ীর হাতে প্রথম পুরস্কারের ক্রেস্ট ও এক লক্ষ টাকার চেক প্রদান করেন এবং আলোক হেলথ কেয়ার-এর পক্ষ থেকে হেলথ কার্ড তুলে দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেসার আহমেদ এবং হাসান আহমেদ চৌধুরী কিরণ। অতিথিরা বলেন, তরুণ প্রজন্মের মধ্যে কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও ইসলামী জ্ঞানচর্চা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি, স্পন্সর প্রতিষ্ঠান “ফ্রেশ”-এর প্রতিনিধি, আলোক হেলথ কেয়ার–এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব, শিক্ষাবিদ ও ইসলামী সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্নেহা ইতোমধ্যে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে জাতীয় পর্যায়ের ক্বেরাত ও হামদ-নাত প্রতিযোগিতায় চারটি জাতীয় পুরস্কার প্রাপ্ত হয়ে ব্যাপক প্রশংসা কুড়েছেন।

স্নেহা সিলেট নগরীর বিশিষ্ট ব্যবসায়ী শেখ আব্দুল কাইয়ুম শাহীদ ও অ্যাডভোকেট শাহান শাহারা বেগম লাভলী-এর জ্যেষ্ঠ সন্তান এবং সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুল এর ভাগ্নী। বর্তমানে তিনি সিলেট জেলার সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি পরীক্ষার্থী।

তার এ সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff