সর্বশেষ :
ছোটবেলায় ভ্যালেন্টাইন কার্ড দিতাম: দীঘি প্রধানমন্ত্রী হবার দৌঁড়ে এগিয়ে তারেক রহমান: জরিপ সিলেটে মাহফিল থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন স্ত্রী, সন্ধানে স্বামীর আকুতি নানিবাড়ির মানুষের কাছে ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান সিলেটে যেদিন বন্ধ থাকবে শপিংমলসহ ব্যবসা প্রতিষ্ঠান এবারের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন: তারেক রহমান আমরা দায়িত্ব পেলে পাঁচ বছরে দেশের চেহারা পাল্টে যাবে: সিলেটে জামায়াত আমির হারিস চৌধুরীর শাশুড়ি ফুলুন নেছা লস্করের ইন্তেকাল প্রবাসীর স্ত্রীর সাথে অন্তরঙ্গ ভিডিও ফাঁস করে পরকীয়া প্রেমিকের ব্লাকমেইল, অতঃপর… বিএনপির দেউলিয়াত্ব আমার সামনে স্পষ্ট: চাকসু মামুন

প্রধানমন্ত্রী হবার দৌঁড়ে এগিয়ে তারেক রহমান: জরিপ

প্রধানমন্ত্রী হবার দৌঁড়ে এগিয়ে তারেক রহমান: জরিপ

একুশে সিলেট ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দল জয়লাভ করবে, কে-ই বা হবেন প্রধানমন্ত্রী; এখন দেশজুড়ে সেই আলোচনা। কারণ ভোটের বাকি আর মাত্র ক’দিন। তেমনই সময়ে সামনে এলো গবেষণাধর্মী প্রতিষ্ঠান সোচ্চার’র একটি জরিপ। সেখানকার তথ্য বলছে, আগামীর বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রতিষ্ঠানটি মূলত রাজধানীর চারটি আসন নিয়ে জরিপ করেছে। এরমধ্যে রয়েছে ঢাকা-১১, ১৩, ১৫ এবং ১৭ আসন। উত্তরদাতার তথ্য সংগ্রহ করা হয়েছে মোট ২২৪১ জনের। উচ্চপদস্থ রাজনৈতিক নেতৃত্বের উপস্থিতির কারণে এই এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে বাছাই করা হয়েছে। এতে অংশগ্রহণকারীদের বয়স, লিঙ্গ, শিক্ষা, মাসিক আয় এবং ধর্মীয় পরিচয়ের মতো জনতাত্ত্বিক তথ্যের পাশাপাশি বিশ্লেষণ করা হয়েছে তাদের ভোটদানের ইচ্ছাও।

ঢাকা-১৭ আসন:

রাজধানীর মধ্যে এই আসনটি সবথেকে হেভিওয়েট। কারণ এই আসন থেকেই নির্বাচন করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের ডা. এস এম খালিদুজ্জামান।

এই আসনে সর্বোচ্চ ৩৫% ভোটার বিএনপি জোটকে এবং ৩২% ভোটার জামায়াত জোটকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৪৬.৪% মনে করেন বিএনপি জোট জিতবে এবং ২৭.৪% মনে করেন জামায়াত জোট জয়ী হবে।

ঢাকা-১৫ আসন:

এটি রাজধানীর আরেকটি হেভিওয়েট আসন। কারণ এখান থেকেই জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নির্বাচন করছেন। তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষের শফিকুল ইসলাম মিল্টন। এই আসনে জামায়াত জোটের জনপ্রিয়তা সবচেয়ে বেশি, যা ৩৯.৫%। বিএনপি জোটের পক্ষে মত দিয়েছেন ৩০% ভোটার।

এই আসনের ৪৯.২% ভোটার মনে করেন জামায়াত জোট বিজয়ী হবে। যেখানে বিএনপি জোটের জয়ের ব্যাপারে আশাবাদী ৩২.৫% ভোটার।

ঢাকা-১৩ আসন:

এই আসনটিও হেভিওয়েট প্রার্থী থাকার কারণে আলোচনায়। এখান থেকে ধানের শীষ প্রতীক নিয়ে ভোট করছেন ববি হাজ্জাজ। তার প্রতিপক্ষ ১১দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক।

এই আসনে বিএনপি এবং জামায়াত জোটের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। এখানে ৩৬.৮% ভোটার বিএনপিকে এবং ৩৪.০% ভোটার জামায়াত জোটকে পছন্দ করেছেন।

ভোটারদের মধ্যে ৪২.৬% মনে করেন বিএনপি জোট জিতবে এবং ৩৯.৬% মনে করেন জামায়াত জোট বিজয়ী হবে।

ঢাকা-১১ আসন:

জরিপের জন্য এই আসন বেছে নেওয়ার কারণ রয়েছে। এই আসন থেকেই নির্বাচন করছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আসনটিতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী। বিপরীতে ধানের শীষ মার্কায় লড়ছেন এম এ কাইয়ুম।

জরিপে এই আসনে জামায়াত জোট ৪১.৪% সমর্থন নিয়ে এগিয়ে রয়েছে। আর বিএনপি জোটের সমর্থন রয়েছে ৩৭%।

ঢাকা-১১ আসনের ৪৫.৭% ভোটার মনে করেন জামায়াত জোট জয়লাভ করবে। বিপরীতে ৪০.৬% ভোটারের মতে বিএনপি জোটের জয়ের সম্ভাবনা রয়েছে।

জরিপ অনুযায়ী, ঢাকা-১৭ এবং ঢাকা-১৩ আসনে বিএনপি জোট ভোটারদের পছন্দ ও জয়ের সম্ভাবনায় এগিয়ে আছে। অন্যদিকে, ঢাকা-১৫ এবং ঢাকা-১১ আসনে জামায়াত জোট ভোটারদের পছন্দ ও জয়ের সম্ভাবনায় শীর্ষস্থানে রয়েছে।

জরিপে প্রধানমন্ত্রী:

প্রাক-নির্বাচনী জরিপে অংশগ্রহণকারী ভোটারদের মতে প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে বিএনপির তারেক রহমান সবচেয়ে এগিয়ে রয়েছেন। জরিপে ‘এই বছর কে প্রধানমন্ত্রী হবেন বলে আপনি মনে করেন?’ এই প্রশ্নের উত্তর দেন ভোটাররা। তাদের মধ্যে সর্বোচ্চ ৪২.১% মনে করেন তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। আর জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পক্ষে মত দিয়েছেন ৩৪.৯% ভোটার।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ১৬.২% ভোটার জানিয়েছেন, তারা এ বিষয়ে নিশ্চিত নন। অংশগ্রহণকারী ৪.১% মন্তব্য করতে রাজি হননি। আর ১.৮% ভোটার নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার সম্ভাবনা প্রকাশ করেছেন।

লিঙ্গভিত্তিক পার্থক্যের চিত্র:

জরিপে অংশ নেওয়া ৪২.৪% পুরুষ ভোটার তারেক রহমানকে এবং ৩৪.৩% ডা. শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন। আর ৪১.৭% নারী ভোটার বিএনপি চেয়ারম্যান এবং ৩৫.৫% জামায়াত আমিরের পক্ষে মতামত দিয়েছেন।

সামগ্রিকভাবে, ঢাকা-১১, ১৩, ১৫ এবং ১৭ আসনের ভোটারদের মধ্যে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে জরিপে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff