সুনামগঞ্জ

সুনামগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী, কবে—জানালেন সচিব

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক · শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ · রাত ৮:২২ · ১৮৯ ভিউ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সফরের কথা থাকলেও তারিখটি এখনো চূড়ান্ত হয়নি। সফরের তারিখ এগিয়ে আসতে পারে, আবার পিছিয়েও যেতে পারে। তবে চলতি মাসের মধ্যেই প্রধানমন্ত্রী সুনামগঞ্জে আসবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান।

শুক্রবার (২৭ নভেম্বর) সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে কান্ট্রি গেমস আয়োজনের প্রস্তুতিসভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মো. মাহফুজুল আলম খান বলেন, ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফরের বিষয়টি এখনো নিশ্চিত নয়। সফরের তারিখ পরিবর্তন হতে পারে। তবে চলতি মাসের মধ্যেই প্রধানমন্ত্রী সুনামগঞ্জে আসবেন। চূড়ান্ত তারিখ পরে জানানো হবে।

প্রধানমন্ত্রীর এ সফরে সুনামগঞ্জে কান্ট্রি গেমসের উদ্বোধন করার কথা রয়েছে।

প্রস্তুতিসভায় সুনামগঞ্জের জেলা প্রশাসক মিনহাজুর রহমান, পুলিশ সুপার এ বি এম জাকির হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ