সিলেটের জৈন্তাপুর সদরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে মশাল মিছিল করেছেন ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সুজনের নেতৃত্বে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের মাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মুমিনুর রহমান মুমিনের পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন সুজন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সদস্য বোরহান উদ্দিন ও এম ইউ জাহাঙ্গীর, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুমিন আহমেদ, উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, শহীদুর রহমান, তাজ উদ্দিন, জৈন্তিয়া কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আশরাফ, যুবদল নেতা হুসাইন আহমদ, রুহুল আমীন, তুফায়েল আহমেদ, আতিকুর রহমান, ছাত্রদল নেতা সফিউল্লাহ তুহিন, সুহাগ আহমদ, নাঈম ও রাব্বি।
এছাড়া জাসাস চারিকাটা ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক আলী হায়দার এনাম, ছাত্রদল নেতা জুবায়ের আহমেদ, রামিম, সুমন, কায়সার, লাহিন, রাহিম, জাহেদ, আরমান, আশরাফুল, সাজহান, সাহিদ, তুফাজ্জল, রায়হান, জয়নাল, নিকলেস, বিপ্লব, সুফিয়ান ও আবিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
