সিলেট

সিলেটে এমপি মালিকের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ · সন্ধ্যা ৭:২৪ · ১৯০ ভিউ

সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিকের বাড়িতে পেট্রোল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোররাতে দক্ষিণ সুরমার তেতলী এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কের পাশে অবস্থিত বাড়িটিতে এ হামলা হয়। এ সময় এম এ মালিক ও তার স্ত্রী বাড়িতেই ছিলেন। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে দুর্বৃত্তরা বাড়ির টিনের চালে পেট্রোল বোমা ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে বাড়ির একটি অংশে আগুন ধরে যায়। বাড়ির নিরাপত্তাকর্মীরা দ্রুত আগুন নেভান।

নিরাপত্তাকর্মীরা জানান, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারায় বাড়ির তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

হামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন। তিনি বলেন, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন। ঘটনা তদন্ত করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত সংবাদ