জাতীয়

পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রধানমন্ত্রীর বক্তব্য ‘বিকৃতভাবে’ উপস্থাপন করেছে ভারতের কয়েকটি গণমাধ্যম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · রবিবার, ২২ নভেম্বর ২০২৬ · সন্ধ্যা ৬:৫০ · ১৭৬ ভিউ

লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্য ভারতের কয়েকটি গণমাধ্যম ‘ভুলভাবে উপস্থাপন’ করেছে। ওই বক্তব্যে প্রধানমন্ত্রী কোনো দেশের নাম উল্লেখ করেননি।

রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী তার বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করেননি। ফলে ভারতের কয়েকটি গণমাধ্যম বক্তব্যটি ভুলভাবে উপস্থাপন করেছে।

মুখপাত্র জানান, ‘আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাসীরা’ বিভিন্ন মহাদেশে ‘বেপরোয়া’ হয়ে উঠেছে এবং নিরীহ মানুষের ওপর তাদের চালানো ‘মারাত্মক সহিংসতা’ সমগ্র বিশ্ব প্রত্যক্ষ করেছে।

তিনি বলেন, এসব গোষ্ঠী সন্ত্রাসকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে এবং বিভিন্ন দেশে গুরুতর নিরাপত্তা সমস্যা তৈরি করছে। তাদের জঘন্য কর্মকাণ্ড বিদেশে বাংলাদেশের মর্যাদাকে বিপন্ন করছে। তারা আমাদের প্রবাসী সম্প্রদায়ের একটি নেতিবাচক ভাবমূর্তি তৈরি করে তাদেরও ক্ষতি করছে।

এর আগে গত বৃহস্পতিবার লালমনিরহাটে এক জনসভায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আবারও অগ্নিসংযোগ ও সহিংসতার রাজনীতি শুরু করেছে। এর বিরুদ্ধে ২০২৪ সালের মতো ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ১৬ বছর জোরপূর্বক দেশ শাসনের পর সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়া একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আবারও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশ ছেড়ে পালিয়েও তারা অগ্নিসংযোগ ও মানুষ হত্যার রাজনীতিতে ফিরে গেছে। গত কয়েক দিনে তাদের কর্মকাণ্ডের প্রমাণ দেশবাসী দেখেছে বলেও মন্তব্য করেন তিনি।

সম্পর্কিত সংবাদ