হবিগঞ্জ

হবিগঞ্জে অপহরণ মামলায় তিনজনের ১৪ বছর করে কারাদণ্ড

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ · সন্ধ্যা ৭:৪১ · ১৬৭ ভিউ

হবিগঞ্জের চুনারুঘাটে এক নারীকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে মামলায় ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়নি।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক জেলা ও দায়রা জজ ফাতিমা ইমরোজ ক্ষণিকা এ রায় দেন।

আদালতের পেশকার জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের গাজী মিয়া, জাহান মিয়া ও মজনু মিয়া। রায় ঘোষণার পর তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

এ মামলার আরেক আসামি আব্দুল মান্নানকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। এ ছাড়া বিচার চলাকালে অপর এক আসামির মৃত্যু হয়েছে।

আদালতের পেশকার জিয়াউল হক জানান, ২০০৭ সালের ২৭ ফেব্রুয়ারি এক নারীকে অপহরণের ঘটনায় তাঁর বাবা চুনারুঘাট থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেন।

মামলায় মোট সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অপহরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন আসামিকে ১৪ বছর করে কারাদণ্ড দেন। তবে ধর্ষণের অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ অভিযোগ থেকে আসামিরা খালাস পেয়েছেন বলে জানান তিনি।

সম্পর্কিত সংবাদ