সিলেট

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ · সন্ধ্যা ৭:৫৪ · ১৬৭ ভিউ

সিলেটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওলাদ আহম্মেদ (২৩) নামে ‘নিষিদ্ধ ঘোষিত’ ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে জালালাবাদ থানাধীন তেমুখী পয়েন্ট থেকে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আওলাদ আহম্মেদ দক্ষিণ সুরমা উপজেলার লালবাজার ইউনিয়নের হিলুরাজি বাড়ির আব্দুল জলিল ও হোসনেয়ারা বেগমের ছেলে। তিনি বর্তমানে দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের জালালপুর এলাকার আলমদীরগ্রামে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, জালালাবাদ থানার মামলা নম্বর ৩ (২ আগস্ট ২০২৬) এবং সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারার মামলার তদন্তে তাঁকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আওলাদ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ