সিলেট

সিলেটে বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ · সন্ধ্যা ৭:৫৬ · ১৮৯ ভিউ

জরুরি মেরামত, সংরক্ষণ ও উন্নয়নকাজের জন্য সিলেটের কয়েকটি এলাকায় বুধবার (১১ নভেম্বর) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-৩-এর আওতাধীন ১১ কেভি লালাবাজার ফিডারের লাইন বন্ধ রাখায় এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-৩-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লালাবাজার ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সম্ভাব্য এলাকাগুলো হলো নিজগাঁও, ছমিপুর, বকুলপুর, বেতসান্দি, মুন্সিরগাঁও, মনোকূপা, ছনখাড়ীগাঁও, আলমনগর, হায়াতেরগাঁও, পিঠাকরা, পালগাঁও, শেখেরগাঁও, বনগাঁও ও সালামপুরসহ সংশ্লিষ্ট এলাকার গ্রাহকরা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিরাপত্তার স্বার্থে নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও গ্রাহকদের লাইন চালু আছে বলে গণ্য করতে হবে। নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-৩। উন্নত সেবা নিশ্চিত করতে গ্রাহকদের সহযোগিতাও কামনা করেছে কর্তৃপক্ষ।

সম্পর্কিত সংবাদ