বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (৩০ আগস্ট) তিনি হৃদরোগে আক্রান্ত হলে প্রথমে সিলেটের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
মিজানুর রহমান চৌধুরী মিজানের আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশ-বিদেশে অবস্থানরত শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক সহকর্মী, স্বজনসহ সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
এদিকে তার সুস্থতা কামনায় সোমবার (৩১ আগস্ট) বাদ আসর ছাতকের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এতে ছাতক উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীসহ সর্বস্তরের নেতৃবৃন্দকে বিকেল সাড়ে ৪টার মধ্যে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
