মৌলভীবাজার

শ্রীমঙ্গলে বসতঘর থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক · বুধবার, ২৬ আগস্ট ২০২৬ · সন্ধ্যা ৬:১৯ · ১৮০ ভিউ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘর থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার পূর্বাসা আবাসিক এলাকার গোপাল গোস্বামীর বাসা থেকে সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাসার ভেতরে সাপটি দেখতে পেয়ে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে নাহিদ নামে এক ব্যক্তি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে তারা সাপটিকে শনাক্ত করেন শঙ্খিনী বা শাঁখামুটি (Banded Krait) হিসেবে। এটি দেশের অন্যতম বিষধর সাপ হিসেবে পরিচিত।

পরে প্রশিক্ষিত উদ্ধারকারীরা সাপটিকে নিরাপদে উদ্ধার করেন। উদ্ধার করা শঙ্খিনী সাপটি পরবর্তীতে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

বন্যপ্রাণী সংরক্ষণকর্মীরা জানান, বসতবাড়িতে কোনো সাপ দেখা গেলে আতঙ্কিত হয়ে সেটিকে না মেরে প্রশিক্ষিত উদ্ধারকারী বা বন বিভাগের সহায়তা নেওয়া উচিত।

সম্পর্কিত সংবাদ