মৌলভীবাজার

কুলাউড়ায় কংক্রিট ভাঙার ট্রলি উল্টে চালক নিহত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক · বুধবার, ২৬ আগস্ট ২০২৬ · সন্ধ্যা ৭:২৪ · ১৪২ ভিউ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে কংক্রিট ভাঙার ট্রলি উল্টে উসমান মিয়া (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রলিতে থাকা আরও তিনজন আহত হয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) উপজেলার ভাটেরা ইউনিয়নের খারপাড়া গ্রামে যাওয়ার পথে রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উসমান মিয়া আশিঘর গ্রামের জহির মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, কংক্রিট ভাঙার কাজে ব্যবহৃত ট্রলিটি খারপাড়া গ্রামের দিকে যাওয়ার সময় রেলক্রসিং পার হওয়ার একপর্যায়ে উল্টে যায়। এতে চালক উসমান মিয়া ট্রলির নিচে চাপা পড়েন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভাটেরা প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় ট্রলিতে থাকা আরও তিনজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ভাটেরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কয়ছর আহমদ দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত সংবাদ