সর্বশেষ :
পাহাড়ি ঢল ও টানা বর্ষণে হাওর প্লাবিত: পাকনার হাওর পরিদর্শনে এমপি বিয়ানীবাজারে মানব পাচারকারী ও প্রতারক চক্রের বিরুদ্ধে মানববন্ধন ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ১২ ঘণ্টায় পিছু হটল এসএমপি ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী কমলগঞ্জে নিম্নাঞ্চলে বন্যায় ৫০ পরিবার পানিবন্দি, দুর্ভোগ এসএসসি পরীক্ষার্থী হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু সিলেটে নদ-নদীর পানির উচ্চতা বাড়াচ্ছে ভারতের ঢল এআই আতঙ্কে নিজের কণ্ঠস্বর ও অবয়বের ট্রেডমার্ক চাইলেন টেইলর সুইফট ব্যাটিং ধসে শ্রীলঙ্কার কাছে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের সুনামগঞ্জে হাওরে হাহাকার: পানির নিচে হাজারো কৃষকের স্বপ্ন

শাবিতে ইনকিলাব ফোরামের ক্বেরাত সম্মেলন চলছে

শাবিতে ইনকিলাব ফোরামের ক্বেরাত সম্মেলন চলছে

শাবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ইনকিলাব ফোরামের আয়োজনে চলছে ক্বেরাত কনফারেন্স।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ইনকিলাব ফোরামের সভাপতি মোজাম্মেল ইসলাম এবং সঞ্চালনা করছেন রিসালাহ এর সহ-প্রধান ফরহাদ আহমদ ও ইনকিলাব ফোরামের সহ-সভাপতি হাবিবুর রহমান মাসরুর। অনুষ্ঠানে ইতোমধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন। অনুষ্ঠানে ক্বেরাত পাঠ করবেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্বেরাত প্রশিক্ষক হাফিজ ক্বারী শফিকুর রহমান, ক্বিরাআতুল কুরআন পরিষদ সিলেটের সভাপতি ক্বারী সৈয়দ মওদুদ আহমদ ও সবুজকুঁরির পরিচালক ক্বারী সাইফুল ইসলাম।

এছাড়া রাত সাড়ে ৯টায় তেলাওয়াত করবেন বিশ্ববিখ্যাত ক্বারী আন্তর্জাতিক ক্বেরাত ও হিফজ প্রতিযোগিতায় বাংলাদেশি বিচারক এবং আন্তর্জাতিক কেরাত সংস্থা ‘ইকরা’ এর সভাপতি আহমাদ বিন ইউসুফ আল আযহারি,

অনুষ্ঠানে নাশিদ পরিবেশনা করছেন কলরবের আহমদ আব্দুল্লাহ ও শাবিপ্রবির অঙ্গীকার সাংস্কৃতিক সংসদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff