সর্বশেষ :
বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমনির ‘মজা’ পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি: সিসিক প্রশাসক কয়েস লোদীসহ দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ শাপলা ট্র্যাজেডি থেকে পরীমণি: গত এক দশকে বেনজীর ছিলেন সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে মৌলভীবাজারের শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে হার বাংলাদেশের গোলাপগঞ্জে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা জিলু পুলিশের জালে ৪ থানার ‘মোস্ট ওয়ান্টেড’ রাজু এবার বিশ্বনাথ পুলিশের জালে, রয়েছে ১৩টি মামলা!

সুনামগঞ্জ আ. লীগ নেতা শামীম ঢাকা থেকে গ্রেফতার

সুনামগঞ্জ আ. লীগ নেতা শামীম ঢাকা থেকে গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম শামীমকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার(১০ ডিসেম্বর) রাত ২টার দিকে রাজধানীর খিলগাঁওয়ের নিজ বাসা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ৫ আগস্টের আগে সুনামগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় ৪ সেপ্টেম্বর ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে আদালতে মামলা দায়ের হয়। ওই মামলার আসামি রেজাউল করিম শামীম।

এছাড়া তাঁর নিজ উপজেলা জামালগঞ্জেও আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় গত ২৬ আগস্ট নয়াহালট গ্রামের শহীদুল ইসলাম বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে ৬৬ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন। এই মামলারও প্রধান আসামি রেজাউল করিম শামীম। পুলিশ কয়েকদিন আগে ২৪ জনকে আসামি করে এই মামলায় চার্জশিট দিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff