সিলেট

সিলেট সীমান্তে সোয়া ২ কোটি টাকার চোরাচালান জব্দ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ · ৬:৩৯ পিএম

জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা প্রায় ২ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান জব্দ করা হয়েছে।সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) পৃথক পৃথক অভিযানে পরিত্যাক্ত অবস্থায় চোরাচালান জব্দ করা হয়।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি।

বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১৫ ও ১৬ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কাশ্মীরি হাজী শাল, শাড়ী, থ্রি পিস, মাই ফেয়ার ক্রিম, পন্ডস ব্রাইট বিউটি ক্রিম, গার্নিয়ার ম্যান ফেসওয়াশ, শীতের কম্বল, সাবান, সার্ফ এক্সেল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করে। যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৩৭ লাখ ৩৬ হাজার ৫শত ৭০ টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালান জব্দ করা হয়। আটককৃত চোরাচালান বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত সংবাদ