সর্বশেষ :
বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমনির ‘মজা’ পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি: সিসিক প্রশাসক কয়েস লোদীসহ দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ শাপলা ট্র্যাজেডি থেকে পরীমণি: গত এক দশকে বেনজীর ছিলেন সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে মৌলভীবাজারের শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে হার বাংলাদেশের গোলাপগঞ্জে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা জিলু পুলিশের জালে ৪ থানার ‘মোস্ট ওয়ান্টেড’ রাজু এবার বিশ্বনাথ পুলিশের জালে, রয়েছে ১৩টি মামলা!

দোয়ারাবাজারে যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

দোয়ারাবাজারে যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

দোয়ারাবাজার প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজারে রুজিনা বেগম (১৯) নামের এক যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে উপজেলার মান্নারগাও ইউনিয়নের জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে। রুজিনা বেগম উপজেলার মান্নারগাওঁ ইউনিয়নের জালালপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।

পুলিশ ও পরিবার সুত্রে জানাযায়,নিহত রোজিনা বেগম পরিবারকে না জানিয়ে ঢাকায় বিবাহ সম্পন্ন করেন। ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন কিছুদিন আগে এবং তিনি ঢাকায় স্বামীর সংসার করবেন না বলে পরিবারকে অবগত করেন। রাতের খাবার শেষ করে তার বাবা মাসহ বসত ঘরে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ১ টার দিকে রোজিনা বেগমের ভাই সমুজ আলী বসত ঘর হতে মাছ ধরার জন্য হাওরে যায়। মাছ ধরা শেষে সমুজ আলী রাত ২ টার দিকে বসতঘরে এসে দেখতে পায় তার বোন রোজিনা বেগম বসতঘরের বারান্দায় বাঁশের তীরের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় আছে। বোনকে ঝুলন্ত দেখে চিৎকার দিলে চিৎকার শুনে পরিবারের লোকজন ও এলাকাবাসী দোয়ারাবাজার থানা পুলিশে খবর দেন।

খবর পেয়ে সকালে দোয়ারাবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শামছুদ্দিন খান ও এসআই মো : মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে লাশ পাঠিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff