সিলেট

সিলেটে বালুবাহী ট্রাকে মিলল ৪৯০ বোতল ফেনসিডিল, আটক ২

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · রবিবার, ১ নভেম্বর ২০২৬ · সন্ধ্যা ৭:১৮ · ১৭১ ভিউ

সিলেটের দক্ষিণ সুরমায় বালুবাহী একটি ডাম্প ট্রাক থেকে ৪৯০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকসহ দুইজনকে আটক করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন চকের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—কোম্পানীগঞ্জ উপজেলার রাজাপুর এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে মো. নজরুল ইসলাম (৩৪) এবং সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন রঙ্গিনটিলা এলাকার আসলাম আলীর ছেলে মাহবুব আলম (২১)।

পুলিশ জানায়, অভিযানের সময় নম্বরপ্লেটবিহীন বালুবোঝাই ডাম্প ট্রাকটি তল্লাশি করে ৪৯০ বোতল ভারতীয় তৈরি ফেয়ারডিল (ফেনসিডিল) উদ্ধার করা হয়। পরে ট্রাকসহ দুইজনকে আটক করা হয়।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ