সুনামগঞ্জ

জামালগঞ্জে অটো রিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ · সন্ধ্যা ৭:৪২ · ১৯৬ ভিউ

জামালগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জে অটো রিকশার ধাক্কায় নূর হোসেন (৯) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর ইউনিয়নের শাহপুর এ দুর্ঘটনা ঘটে।
নিহত নূর হোসেন উপজেলার শাহপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়,নিহত নূর হোসেন বৃহস্পতিবার বিকেলে বোনের বাড়ি থেকে পায়ে হেটে নিজ বাড়ি শাহপুর যাওয়ার সময় হঠাৎ পিছন দিক থেকে অটোবাইক সজোরে ধাক্কা দিলে মাটিতে লুটিয়ে পড়ে যায়। এতে মারাত্মক আহত হয়। সাথে সাথে আশপাশের লোকজন শিশুটিকে উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ