সর্বশেষ :
কোম্পানীগঞ্জে ধলাই নদীর তীর রক্ষা প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী কানাইঘাটে বিয়ের প্রলোভনের আড়ালে প্রতারণা? গ্রেফতার যুবক ফেসবুকে অস্ত্রের মহড়ার ভিডিও ভাইরাল, গোলাপগঞ্জে দুই যুবক গ্রেফতার শ্রীমঙ্গলে জেলের জালে বিশালাকার অজগর অক্ষত উদ্ধার, বন বিভাগে হস্তান্তর আজ রাতে নতুন গিলাফে সাজবে পবিত্র কাবা বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমনির ‘মজা’ পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি: সিসিক প্রশাসক কয়েস লোদীসহ দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ

ওসমানীনগরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের ৪জন নিহত

ওসমানীনগরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের ৪জন নিহত

ওসমানীনগর প্রতিনিধি
সিলেটের ওসমানীনগরে ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ঘে ৪জন নিহত হয়েছেন। এ ঘটনায় ২ জন গুরুতর আহত হয়েছেন। রোববার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের ১৯ মাইল নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, প্রাইভেটকারের ড্রাইভার নারায়ণগঞ্জ রূপগঞ্জের মুগদাপাড়া এলাকার মিলন ভূইয়ার ছেলে সোহেল ভূইয়া (৪০), প্রাইভেটকারের যাত্রী ঢাকার ডেমরা থানার আশুলিয়া এলাকার জাহিদ হাসানের স্ত্রী সায়মা আক্তার ইতি বেগম(৩৫) জাহিদ হাসানের ছেলে আয়ান(৭) ও একই এলাকার শরিফ মালুমের স্ত্রী শামীমা(৪০)। গুরুতর আহতরা হলেন, জাহিদ হাসান ও তার অপর ছেলে।

ঘটনার খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও শেরপুর হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হতাহতরা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রোববার সকাল পৌনে ৮টার দিকে ওসমানীনগর উপজেলার উনিশ মাইল নামক স্থানে তমা কোম্পানির সামনে সিলেট-ঢাকা মহাসড়কে ঢাকা গামী ট্রাক (ঝিনাইদহ-ট ১১-০৮৫৭) বিপরীত দিকে থেকে আসা সিলেট গামী প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ ২৯-৬৮৩০) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক সোহেল ও যাত্রী আয়ানের মৃত্যু হয়। প্রাইভেটকারের অন্য যাত্রীদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে চিকিৎসক ইতি ও শামীমাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান দুঘৃটনার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ৪জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২জন। ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলার প্রস্তুতি চলছে।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর-বিশ্বনাথ সার্কেল) আশরাফুজ্জামান বলেন, সকালে ঘন কুয়াশার কারনে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

তিনি বলেন, নিহতরা সকলে প্রাইভেট কারের চালক ও যাত্রী। সবার মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ট্রাক জব্দ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff