সংগঠন

বন্ধুমহল রক্তদান ও মানবকল্যাণ সোসাইটির রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫ · রাত ১০:৪৯ · ১২৯ ভিউ

একুশে সিলেট ডেস্ক
বন্ধুমহল রক্তদান ও মানবকল্যাণ সোসাইটির উদ্যোগে ৩০তম বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সিলেট নগরীর সুবিদবাজারস্থ মিতালী কমপ্লেক্স প্রাঙ্গণে এই রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক ইনফো বাংলা’র সিলেট ব্যুরো প্রধান উৎফল বড়ুয়া।

রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন করেন বন্ধুমহল রক্তদান ও মানবকল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা রুমান আহমেদ।

ক্যাম্পেইন পরিচালনা করেন সোসাইটির সিনিয়র সহসভাপতি নুর আমিন রনি, সহ সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ, সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক আকরাম খান বাপ্পি, দপ্তর সম্পাদক শোয়েব আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক ইয়াসিন আহমেদ, ‘সিলেট রক্তের অনুসন্ধানে আমরা’ সংগঠনের প্রতিষ্ঠাতা তারেক আহমদ, একতা ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবিতা, দপ্তর সম্পাদক ফয়েজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ