প্রেস বিজ্ঞপ্তি

সাজ্জাদুর রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ · সন্ধ্যা ৬:০৭ · ১৮২ ভিউ

বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে বার বার নির্যাতিত ২৭ নং ওয়ার্ডের কৃতি সন্তান সাজ্জাদুর রহমান সিলেট মহানগর যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন। যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন কর্তৃক স্বাক্ষরিত সিলেট জেলা ও মহানগর যুবদলের অনুমোদিত কমিটির মহানগর শাখার ধর্ম বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত করায় সাজ্জাদুর রহমান সকল নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি এক প্রেস বার্তায় বলেন, জেলা ও মহানগর কমিটির সকল সম্মানিত নেতৃবৃন্দদের মাধ্যমে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঐহিত্যের ধারা অব্যাহত রাখার পাশাপাশি একটি সুন্দর উন্নয়নশীল বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাবো। প্রেস-বিজ্ঞপ্তি।

সম্পর্কিত সংবাদ