শীর্ষ খবর

সিলেট-তামাবিল সড়কে ঝরলো নারীর প্রাণ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · রবিবার, ১২ জানুয়ারি ২০২৫ · সন্ধ্যা ৬:৫০ · ১৬৪ ভিউ

জৈন্তাপুর প্রতিনিধি
সিলেট তামাবিল জাফলং মহাসড়কে মাটি বোঝাই ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক নারী যাত্রীর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। নিহত ওই নারী যাত্রীর নাম মায়ারুন নেছা (৪০)।তিনি গোয়াইনঘাট উপজেলার লামা কুটাপাড়া গ্রামের হাজী সাহিদ আহমদের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১২ই জানুয়ারি) নিহত মায়ারুনকে বহনকারী নাম্বারপ্লেট বিহীন সিএনজি চালিত অটোরিকশা সিলেট অভিমুখে যাচ্ছিলো। বেলা ১১:১০ মিনিটে অটোরিকশাটি তামাবিল মহাসড়কের করিচেরপুল নামক এলাকায় এসে পৌছালে মাটি বোঝাই একটি ড্রামট্রাকের ( রেজি নং- ঢাকা মেট্রো -ড-১১-৬০৫১) সাথে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে ওই নারীর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘাতক ওই ট্রাকটি পাশ্ববর্তী জমি থেকে মাটি পরিবহন করছিলো। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা ও তামাবিল হাইওয়ে থানা পুলিশ টিম এসে ঘটনাস্থলে পৌছে নারীর মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান ঘাতক ট্রাকটিকে আটক করে হাইওয়ে পুলিশ হেফাজতে দেয়া হয়েছে। নিহত নারীর সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে তিনি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত সংবাদ