সুনামগঞ্জ

সুনামগঞ্জের সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করল বিজিবি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · রবিবার, ৫ জানুয়ারি ২০২৫ · সন্ধ্যা ৭:২৩ · ১৭০ ভিউ

শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩১ লাখ ৫ হাজার টাকার ভারতীয় পণ্যসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি’র সদস্যরা।
রবিবার (৫ জানুয়ারি) ভোর রাতে সীমান্তে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৫টি ভারতীয় গরু, ১টি পিকাপ গাড়ি, ৪২২৭ কেজি চিনি, ১ হাজার কেজি কয়লা, ৩০০ কেজি কমলা, ৩৫৭ বোতল মদ, ৩৫০ কেজি পুসকা। যার বাজার মূল্য প্রায় ৩১ লাখ ৫ হাজার টাকা।

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার সীমান্ত থেকে মদ, চিনি, গরু, কয়লা, ফুসকা, কমলাসহ অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।এসব মালামাল জেলা শুল্ক কার্যালয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে জমা দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় বিজিবি’র তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

সম্পর্কিত সংবাদ