সর্বশেষ :
বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমনির ‘মজা’ পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি: সিসিক প্রশাসক কয়েস লোদীসহ দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ শাপলা ট্র্যাজেডি থেকে পরীমণি: গত এক দশকে বেনজীর ছিলেন সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে মৌলভীবাজারের শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে হার বাংলাদেশের গোলাপগঞ্জে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা জিলু পুলিশের জালে ৪ থানার ‘মোস্ট ওয়ান্টেড’ রাজু এবার বিশ্বনাথ পুলিশের জালে, রয়েছে ১৩টি মামলা!

গোয়াইনঘাটে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গোয়াইনঘাটে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হুমায়ুন কবির, গোয়াইনঘাট

আজ ১ জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন। নানা চড়াই-উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয়েছে বিএনপির গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন ছাত্রদল।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা ও গোয়াইনঘাট কলেজ ছাত্রদল উদ্যেগে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার( ১জানুয়ারি) সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলায় শহীদ মিনারে ছাত্রদলের আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

এসময় মিছিলটি গোয়াইঘাট বাজারের প্রধান সড়কগুলো পদক্ষিন করে শহীদ মিনারে পথসভায় মিলিত হয়।

গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক হাসান আহমদ’র সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সদস্য আব্দুর রব’র পরিচালনায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক এম সাইদুর রহমান, জেলা ছাত্রদলের সদস্য কবির আহমদ, ছাত্রনেতা আবু তানিম, গোয়াইনঘাট বিশ্ব বিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব মোসলিম উদ্দিন,কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক জায়েদ আহমদ ছাত্রনেতা জুবের আহমদ, মাসুদ আহমদ নাইম আহমদ সাইদুল ইসলাম, তুর্য।

এছাড়া উপস্থিত ছিলেন , নাজমুল ইসলাম, আব্দুল মান্নান, ইমদাদুর রহমান, এম জে কাওসার জাহাঙ্গীর আলম,রুকন আহমদ, আবু তাহিন মিলু, রশিদ আহমদ, সাদেক আহমেদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff