সুনামগঞ্জ

তাহিরপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সভাপতি ইমনসহ গ্রেফতার ৪

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ · সন্ধ্যা ৭:১৩ · ১২৬ ভিউ

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরে নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৬ ডিসেম্বর) ভোররাতে উপজেলা সদরের তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, তাহিরপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আশ্রাউল জামান ইমন, কৃষকলীগ নেতা মাহবুবুল হক মুরাদ, ছাত্রলীগ কর্মী ইশতিয়াক আখঞ্জি রাহী, দশম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্র মাকসুদ হাসান।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলেয়োর হোসেন জানান, গেল ৪ আগস্ট তাহিরপুরে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা এক মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তাহিরপুর উপজেলা শাখার সভাপতি ইমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ